হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

আমার দেশ অনলাইন

পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। বুশেহরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি করেছে দেশটি। এর আগে হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করে তেহরান। এর জবাবে ইরানের আকাশ প্রতিরক্ষা ও রাডার স্থাপনায় দফায় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। দেশটি বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। পাশাপাশি একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ইরান। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ কথা জানায়।

আইআরজিসি জানায়, তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ওপর ড্রোন হামলা এবং জর্ডানের আজরাকের একটি ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন