হোম > বিশ্ব

সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরাইলকে কঠোর সতর্কবার্তা ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও দেশটিকে অস্থিতিশীল করা থেকে দখলদার ইসরাইলকে বিরত থাকতে কঠোর সতর্কতা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে এ সতর্কবার্তা দেন।

তিনি লিখেন, ইসরাইলের জন্য অত্যন্ত জরুরি হলো সিরিয়ার সঙ্গে একটি স্থায়ী ও সদিচ্ছাপূর্ণ সংলাপ বজায় রাখা এবং দেশটির সমৃদ্ধির পথে কোনো ধরনের বাধা সৃষ্টি না করা।

ট্রাম্পের এ পোস্টের কয়েক ঘণ্টা পরই ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সঙ্গে টেলিফোনে কথা বলেন।

গত বছরের ডিসেম্বর জোরালো রাজনৈতিক অস্থিরতার পর প্রেসিডেন্ট বাশার আল–আসাদ ক্ষমতাচ্যুত হন এবং দেশটির নিয়ন্ত্রণ নেন ইসলামপন্থি আহমেদ আল শারা। একসময় পশ্চিমা দেশগুলোর কাছে ‘জঙ্গি’ তকমা পাওয়া শারা ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র ও মিত্ররা তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। গত নভেম্বরে তার যুক্তরাষ্ট্র সফরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকও হয়। ট্রাম্প জানান, সিরিয়ায় শারার নেওয়া পদক্ষেপে তিনি সন্তুষ্ট।

ইসরাইল–সিরিয়া উত্তেজনা নতুন করে তীব্র হয় গত শুক্রবার। দক্ষিণ সিরিয়ায় এক সশস্ত্র সদস্যকে আটক করার সময় ইসরাইলি বাহিনীর ওপর হামলা হয়। এরপর ইসরাইল বিমানবাহিনী পাল্টা হামলা চালায়। এতে শিশুসহ ১৩ জন নিহত হন। এ পরিস্থিতির প্রেক্ষিতে ট্রাম্পের সতর্কবার্তা আসে।

মার্কিন এক সূত্র জানিয়েছে, সিরিয়ার নতুন সরকারকে শত্রুতাপূর্ণ অবস্থানে ঠেলে দেবে এমন পরিস্থিতি তৈরি না করতে ইসরাইলকে সতর্ক করা হয়েছে।

আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোর ওপর শতাধিক হামলা চালিয়েছে ইসরাইল, যা দেশটির সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে দুর্বল করেছে। পাশাপাশি গোলান মালভূমির আরও অংশ দখল করে তাদের দখলদারিত্ব বাড়িয়েছে ইসরাইল।

এসআর

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি