হোম > বিশ্ব

ব্রাজিলে মাদকচক্র বিরোধী অভিযান, মৃতের সংখ্যা বেড়ে ১৩২

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে মাদকচক্র বিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা, বাকীরা সন্দেহভাজন গ্যাং সদস্য। খবর আল জাজিরার।

মঙ্গলবার রিও ডি জেনেরিওতে এক ভয়াবহ অভিযান পরিচালনা করে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযানের পর পরিবারের সদস্যদের খোঁজে তারা ফ্যাভেলা এলাকাগুলোতে যান এবং সড়কে লাশের স্তূপ দেখতে পান।

একজন প্রত্যক্ষদর্শী জানান, রিওর পেনহা ফ্যাভেলা কমপ্লেক্সের একটি সড়কে তিনি অন্তত ৪০টি লাশ ছড়িয়ে থাকতে দেখেছেন। তবে পরবর্তী সময়ে মৃতের সংখ্যা আরো দ্রুত বাড়তে থাকে।

প্রায় দুই হাজার ৫০০ পুলিশ কর্মকর্তা এই অভিযানে অংশগ্রহণ করে। উত্তর রিওর পেনহা কমপ্লেক্স এবং আলেমাও কমপ্লেক্সের আশেপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।

কিছু ক্ষুব্ধ বাসিন্দা পুলিশকে হত্যার জন্য অভিযুক্ত করেছেন। একজন নারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটি (পুলিশের) অভিযান ছিল না। তারা জীবন নিতে এসেছিল।’

মঙ্গলবারের এই অভিযানটি সংঘটিত হয়েছে এমন সময়ে যখন রিওতে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ৩০-এর গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো এবং সি৪০ গ্লোবাল মেয়র সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে। এমনকি এই সপ্তাহেই সেখানে ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের আর্থশট প্রাইজ-এর অনুষ্ঠান হওয়ার কথা।

আরএ

মুখরক্ষা করতে হরমুজ বন্ধ রেখেছে ইরান: ট্রাম্প

লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান ম্যাক্রোঁর

ইরানে হামলায় ক্ষতিগ্রস্ত ১,৩০০ স্কুলের অধিকাংশের মেরামত সম্পন্ন

জ্বালানি সংকট মোকাবিলায় ‘জাহাজ চলাচল’ ছাড়ের মেয়াদ বাড়াবেন ট্রাম্প

ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে

হরমুজে বাংলাদেশি জাহাজ অতিক্রমে সহযোগিতার আশ্বাস ইরানের

যুদ্ধ‌বির‌তির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ শরিফ

ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানো আকস্মিক হামলার জন্য কালক্ষেপণ

পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান