হোম > বিশ্ব

ইসরাইলের সেনা ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইসরাইলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেছেন। খবর প্রেস টিভির।

গাজায় ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জানান ইয়াহিয়া সারি। তাদের ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার দখলকৃত নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে।

বিবৃতিতে অভিযানটিকে সফল বলে বর্ণনা করা হয়েছে। সেইসঙ্গে এ হামলার ফলে বহু ইসরাইলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করা হয়।

সারি আরো জানান, ইলাতের কাছে রামন বিমানবন্দরে ও নেগেভের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলাও চালানো হয়েছে।

বিবৃতিতে হামলাগুলোকে গাজায় ইসরাইলি কর্মকাণ্ড ও ইয়েমেনের ভূখণ্ডে আক্রমণের প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হয়েছে। সারি জোর দিয়ে বলেন, ইয়েমেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং ইসরাইলি আগ্রাসনের জবাব দেওয়ার সামর্থ্য রাখে।

গাজার সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে সামরিক হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সারি।

গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৫৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে নয়জন এবং আহতদের মধ্যে ৮৭ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন।

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর