হোম > বিশ্ব

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ বিধ্বস্তের ঘটনায় এক পাইলটের নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পাইলট।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগরে এ ঘটনা ঘটে। এনডিটিভি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দুই আসনের জাগুয়ার নামে যুদ্ধবিমানটি ছিল একটি নিয়মিত প্রশিক্ষণ যুদ্ধবিমান। বিমানটি ভেঙে পড়ার আগে একজন পাইলট নিজেকে বিমান থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিল। আম্বালা বিমানঘাঁটি থেকে ওই ফাইটার জেট প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনছেন। এরপরই ঘটনাস্থলে গিয়ে দেখেন কালো ধোঁয়া ও আগুন জ্বলছে।

এর আগে গত ৩১ মার্চ সন্ধ্যায় গুজরাটের মেহসানা শহরের কাছাকাছি একটি খোলা মাঠে বেসরকারি প্রশিক্ষণ একাডেমির একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হন।

কোটি টাকার লেনদেনে হয় ভারতে শিশু বেচাকেনা

কিংবদন্তি রবিন হুডের সাক্ষী ১,২০০ বছরের ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল

নিষেধাজ্ঞা কমলে ইরানের অর্থনীতিতে আরও শক্তিশালী হতে পারে আইআরজিসি

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরাইলি রাষ্ট্রদূত ও জাতিসংঘ কর্মকর্তার তুমুল বাকযুদ্ধ

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে সন্দিহান রাশিয়া

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড