হোম > বিশ্ব

সীমান্তবর্তী কয়েকটি জেলায় সামরিক আইন জারি থাইল্যান্ডের

আতিকুর রহমান নগরী

কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে থাইল্যান্ড তার পূর্বাঞ্চলীয় প্রদেশ ত্রাতের সীমান্তবর্তী কয়েকটি জেলায় সামরিক আইন জারি করেছে। রোববার (১৪ ডিসেম্বর) থাই দৈনিক খাওসোদ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ‘বিএম-২১’ রকেট হামলায় থাই সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট অ্যাপিসিত বুন্নাক নিহত হয়েছেন।

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরসান্ত কংসিরি জানান, থাই নৌবাহিনী ত্রাত অঞ্চলের চারটি জেলায় কারফিউ জারি করেছে। সীমান্ত এলাকায় এখনো তীব্র লড়াই অব্যাহত রয়েছে।

ব্যাংকক পোস্ট জানায়, সামরিক আইন জারির ফলে নিরাপত্তা বাহিনীকে সন্দেহভাজন ব্যক্তি আটক, যানবাহন ও স্থাপনা তল্লাশিসহ অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে।

থাই নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাচ রত্তানাচাইপান দাবি করেন, কম্বোডীয় বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের পর ত্রাত প্রদেশের মুয়াং জেলার চাম রাক উপ-জেলায় অবস্থিত বান সাম ল্যাং ও বান নং রি এলাকার বড় অংশ পুনরুদ্ধার করেছে তাদের মেরিন বাহিনী।

এদিকে থাইল্যান্ডের শীর্ষ সেনা কর্মকর্তা চাইয়াপ্রুয়েক দুয়াংপ্রাপাত বলেন, থাইল্যান্ডের লক্ষ্য হলো ভবিষ্যতে যেন কম্বোডিয়া দেশটির জন্য দীর্ঘমেয়াদি সামরিক হুমকি তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা।

অন্যদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, থাই সেনাবাহিনী তাদের বেশ কয়েকটি গ্রামে কামানের গোলাবর্ষণ, এফ-১৬ যুদ্ধবিমান থেকে বোমা হামলা এবং অগ্রসরমান পদাতিক বাহিনী দিয়ে আক্রমণ চালিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসআর

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি থেকে সব মাইন সরানো হয়েছে, দাবি ট্রাম্পের

টিকটককে ৩০ মিলিয়ন ডলার জরিমানা করল ব্রাজিল

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বিপদে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

উচ্ছেদের আশঙ্কায় ইছামতি পাড়ের মানুষ

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্ক ঘোষণা কানাডার

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান