হোম > বিশ্ব

হরমুজকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি অবশ্যই খোলা থাকবে। ইরানকে এই কৌশলগত জলপথকে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি খোলা থাকবে এবং আমরা নিশ্চিত করব যে ইরানিদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না এবং বিশ্ব স্থিতিশীল থাকবে।’

ট্রাম্প আরো বলেন, চীন তার ৪০ শতাংশ তেল সরবরাহের জন্য এই প্রণালির ওপর নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, অতীতে তেহরান চাপ প্রয়োগের কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল।

তিনি বলেন, ‘ইরান অতীতে হরমুজ প্রণালি বন্ধ করেছে এবং এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।’ তিনি আরো যোগ করেন, ‘তেহরান আমার বিরুদ্ধে হরমুজ প্রণালিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

প্রাথমিক হিসাবে নেপালে ক্ষতির পরিমাণ ৩৮৭ বিলিয়ন রুপি

নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও

উত্তর গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যার কথা নিশ্চিত করল ইসরাইল

২৬ দিন সাগরে ভেসে থাকা নৌকায় ৮০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

পানি বাড়াতে আকাশে অভিযান মালয়েশিয়ার, শুরু ৩ দিনের ক্লাউড সিডিং

অসলো চুক্তির ৩৩ বছর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি থেকে দখলদারত্বের বাস্তবতা

ইরানি হামলায় কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘিত, বলল বাহরাইন

চালকবিহীন ট্যাক্সির যুগে লন্ডন, উবারে মিলছে স্বচালিত গাড়ি

সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

‘মধ্যরাতে গুন্ডা পাঠিয়েছে বিজেপি’—দিল্লি গিয়ে ধর্নায় বসবেন মমতা