হোম > বিশ্ব

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতজুড়ে পুলিশি সহিংসতার শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়াতে এবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংগঠনটি আগামীকাল শুক্রবারের এই কর্মসূচিতে অংশ নিতে দেশের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানায়।

এক্সের ওই বার্তায় আয়োজকদের উদ্দেশে বলা হয়, প্রতিটি সমাবেশের সম্মুখভাগ থেকে শিক্ষার্থীদের মূল দাবিগুলো যেন স্পষ্টভাবে পড়ে শোনানো হয়। একই সঙ্গে কর্মসূচির সার্বিক অনুমতি ও আনুষঙ্গিক বিষয়গুলো সহজ করতে বিভিন্ন ছাত্র সংগঠন ও অন্যান্য সংশ্লিষ্ট দলগুলোকে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, সিজেপির এই বিক্ষোভের ডাক এমন এক সময়ে এলো যখন প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে কেন্দ্র করে ভারতের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে ইতোমধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসভবনে বিরোধী দলের শীর্ষ নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন।

এমএমআর

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের উদ্যোগ

হুথির হামলায় যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, লোহিত সাগরে মিশন বাড়াতে চায় ইতালি

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

গুগল-অ্যানথ্রপিকসহ ৪ এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা