হোম > বিশ্ব

ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

আমার দেশ অনলাইন

গত জানুয়ারির বিক্ষোভে পুলিশ হত্যা এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যোগসাজশের দায়ে দোষী সাব্যস্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির বিচার বিভাগের ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘জানুয়ারির বিক্ষোভে হত্যা এবং জায়নবাদী শাসন ও যুক্তরাষ্ট্রের পক্ষে অভিযান চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তিকে আজ সকালে ফাঁসি দেওয়া হয়েছে।’

এতে আরো বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা দুজন আইন প্রয়োগকারী কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।

ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকারবিষয়ক সংবাদ সংস্থা এইচআরএএনএ জানায়, তারা ৬ হাজার ৮৭২টি মৃত্যুর ঘটনা যাচাই করেছে এবং আরো ১১ হাজারের বেশি ঘটনা তদন্ত করছে।

সূত্র: আল জাজিরা

১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও চাপ সামলাতে ব্যর্থ মার্কিন নৌবাহিনী

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের