হোম > বিশ্ব

বিশ্বের সবচেয়ে দূষিত পাঁচ শহরের ৩টিই ভারতের

আতিকুর রহমান নগরী

নয়াদিল্লির বায়ু দূষণের চিত্র। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লি বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে। সবচেয়ে দূষিত পাঁচ শহরের তিনটিই ভারতের। পিছিয়ে নেই ঢাকাও। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ২৩২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ, রাজধানীর বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর।

রোববার সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা ‘আইকিউএয়ার’ থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৪৫০। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতেরই আরেক শহর কলকাতা, স্কোর ২৪৮। চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, স্কোর ২০৯। ১৯৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান।

১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

উপসাগরীয় দেশগুলোয় খোলা মাঠে ঈদের জামাত নিষিদ্ধ

সৌদি আরবে হামলায় ভারতীয় নাগরিক নিহত

ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, মৃতের সংখ্যা বেড়ে এক হাজার

আল-আকসায় প্রবেশে ইসরাইলি বাধা, রাস্তায় ঈদের নামাজে ফিলিস্তিনিরা

মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন

ভারতের 'ধুরন্ধর' সিনেমার রণবীর সিংয়ের বাস্তবেই রয়েছে পাকিস্তান 'কানেকশন'

ইসরাইলের তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা