হোম > বিশ্ব

পশ্চিম তীরে ২৪ ঘণ্টায় বসতি স্থাপনকারীদের ৩৭ হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহরের উত্তর-পশ্চিমে সুরিফ এলাকায় ফিলিস্তিনিদের ৩০টি গাড়ি, একটি গ্রিনহাউস ও বিদ্যুতের খুঁটিতে আগুন দিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। রোববার এ হামলার ঘটনা ঘটে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

সুরিফ পৌরসভার মেয়র হাজেম ঘনেইমাত জানান, রোববার মধ্যরাতের পর প্রায় ৩০ জন ইসরাইলি বসতি স্থাপনকারী শহরটিতে হামলা চালায়। এ সময় তারা গাড়ির যন্ত্রাংশ বিক্রির কাজে ব্যবহৃত ফিলিস্তিনিদের মালিকানাধীন একটি ইয়ার্ডে আগুন ধরিয়ে দেয়। এতে সেখানে থাকা ৩০টি গাড়ি পুড়ে যায়।

তিনি বলেন, হামলাকারীরা কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেন। এ ঘটনায় কোনো ফিলিস্তিনি আহত হননি।

স্থানীয় সূত্রগুলো আনাদোলুকে জানায়, গাড়িতে আগুন দেওয়ার পর হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় আশপাশের বাড়িঘর ও অন্যান্য সম্পত্তিতেও হামলা চালানো হয়। পরে ফিলিস্তিনের দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মেয়র ঘনেইমাত বলেন, সুরিফে এর আগেও বারবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় গাছ কেটে ফেলা, বর্ণবাদী দেয়াললিখন এবং গুলিবর্ষণের মতো ঘটনা রয়েছে। আগের হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনের জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাফেয়ার্স জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের ৩৭টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে তারা। শুক্রবার সংস্থাটি ২১টি হামলার তথ্য জানিয়েছিল। এতে দুই দিনে হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫৮টিতে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ইসরাইলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী, এরপর থেকে ওই অঞ্চলে অন্তত ১ হাজার ২২০ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩ হাজার ৭৫০ জন আহত এবং ২৬ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন।

স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীলরা, ক্ষমতায় ফেরার পথে কট্টর ডানপন্থিরা

অর্থনীতি নিয়ে তথ্য গোপন করেছে ইরানÑঅভিযোগ যুক্তরাষ্ট্রের

জাপানে ডেটা সেন্টার নির্মাণে ক্ষুব্ধ নগরবাসী

ফিলিস্তিনের পক্ষে শুধু প্রতীকী সংহতি নয়, ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও অবরোধের দাবি

এক বছরে ফিলিস্তিনিদের ওপর ১২০০ হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা

আরব দলগুলোকে বাদ দিয়ে ক্ষমতা ভাগাভাগির পথে নেতানিয়াহু-আইজেনকট

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, তবে রাখলেন অদ্ভুত শর্ত

সংঘাতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা কতটুকু

মাঠেই জামাতে নামাজ পড়লেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা

ইয়েমেনের রাস ইসা বন্দর থেকে লোকজনকে সরে যেতে বলল সৌদি জোট