হোম > বিশ্ব

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা

খাদ্য সহায়তা বন্ধ

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা দেয়া বন্ধ করার পরিকল্পনা নেয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য। কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে নভেম্বর থেকে খাদ্য সহায়তা দেয়া বন্ধ হচ্ছে। এই প্রকল্পের আওতায় ৪ কোটির বেশি মানুষকে খাদ্য সহায়তা দেয়া হতো। খবর বিবিসির।

নিম্নআয়ের মানুষদের জন্য দেয়া খাদ্য সহায়তা-খাদ্য স্ট্যাম্প নামে পরিচিত। সম্পূরক পুষ্টি সহায়তা (ন্স্যাপ) কর্মসূচিতে অর্থায়ন বন্ধ ঠেকাতে এই মামলা করেছে অঙ্গরাজ্যগুলো। এই মামলার মাধ্যমে খাদ্য স্ট্যাম্প প্রকল্পের জন্য প্রায় ৬ বিলিয়ন ডলার জরুরি তহবিল ব্যবহার করতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করার আশা তাদের।

স্ন্যাপের তত্ত্বাবধানকারী মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, তারা এই তহবিলের অর্থ ব্যবহার করবে না। তাদের যুক্তি, প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি অবস্থার জন্য অর্থের প্রয়োজন হতে পারে।

রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা চলমান ফেডারেল শাটডাউনের জন্য একে অপরকে দোষারোপ করেছে।

২৫টি রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেলদের নেতৃত্বে দায়ের করা মামলায় যুক্তি দেয়া হয়েছে যে, প্রশাসনের পক্ষ থেকে জরুরি তহবিল ব্যবহার না করা বেআইনি হবে এবং এই পদক্ষেপের ফলে লাখ লাখ নিম্নআয়ের মানুষ নিত্যপণ্য কেনার সামর্থ্য হারাবে।

মামলায় উল্লেখ করা হয়, প্রকল্পের ইতিহাসে এই প্রথমবারের মতো তহবিলের ব্যয় করা বন্ধের পদক্ষেপ নেয়া হচ্ছে।

এতে আরো বলা হয় ‘এই সুবিধা বন্ধ করে দেয়ার ফলে জনস্বাস্থ্যর অবনতি ঘটবে।’

আরএ

ভারতীয় নারীকে বাংলাদেশে ‘পুশ আউট’, সরকারের কাছে জবাব চাইল আদালত

ইরানের সরকার পতন ঘটাব, হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের

অস্ট্রেলিয়ায় সরকারি কর্মস্থলে স্মার্ট চশমা নিষিদ্ধের উদ্যোগ

সৌদির তায়েফে হুথিদের ড্রোন, প্রতিহত করতে গিয়ে হতাহত ৩

যোগীর বিরুদ্ধে ইমেইল করে আড়াই বছর জেল খাটলেন মোবারক

মক্কায় হামলা হলে রক্ষায় কোনো চুক্তির প্রয়োজন নেই: খাজা আসিফ

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ‘ইউরোভিশন ২০২৭’ বর্জন আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের

কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ছেড়ে দিলেন বেওয়ারিশ কুকুর