হোম > বিশ্ব

ইরান ইস্যুতে পরিকল্পনা গোপন রাখছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে উপসাগরীয় মিত্রদের কিছুই জানানো হয়নি। শনিবার ফক্স নিউজকে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, ‘আমরা তাদের পরিকল্পনা বলতে পারছি না।’ খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তিনি বলেন, ‘ইরান আমাদের সঙ্গে কথা বলছে এবং আমরা দেখব কিছু করতে পারি কি না, নইলে কী হয়, সেটাও দেখা যাবে।’

এই মন্তব্যগুলো পরে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা হয়। সেখানে ট্রাম্প আরও বলেন, ওয়াশিংটন ওই অঞ্চলের দিকে একটি ‘বিশাল নৌবহর’ পাঠাচ্ছে। তার ভাষায়, এই সামরিক প্রস্তুতি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগের এক সামরিক অভিযানের আগে মোতায়েন করা বাহিনীর চেয়েও বড়। ওই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছিল।

ট্রাম্প স্বীকার করেন, তেহরানের সঙ্গে আলোচনা এখনো চলছে, তবে এর ফল কী হবে, তা নিশ্চিত নয়। তিনি বলেন, ‘শেষবার তারা যখন আলোচনা করেছিল, তখন আমাদের পক্ষ থেকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হয়েছিল, কিন্তু সেটাতে কাজ হয়নি। এরপর আমরা অন্যভাবে সেটা বন্ধ করেছি। এখন দেখা যাক কী হয়।’

ইরানের পারমাণবিক আলোচনায় নেতৃত্বে কে আছেন?

আল-আকসা মসজিদে উগ্র ইসরাইলি মন্ত্রীর হামলা, কাতারের নিন্দা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, ১৫ আমেরিকান আহত

ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ৩

৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি আরবের

আইআরজিসি গোয়েন্দা প্রধানের মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা

মার্কিন যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ে ইরানের ৪ সেনা নিহত

মারা যায়নি সেই ১৯৩ বছর বয়সী কচ্ছপটি!

দ্বিতীয় পাইলটের তথ্য ফাঁসকারীকে খুঁজছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে মার্কিন দ্বিতীয় পাইলটকে উদ্ধারে কয়টি বিমান অংশ নিয়েছিল জানালেন ট্রাম্প