হোম > বিশ্ব

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পত্রিকাটির একটি প্রতিবেদনের জেরে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়ের করেছেন ট্রাম্প। যেখানে দাবি করা হয়েছে, ট্রাম্প ২০০৩ সালে জেফ্রি এপস্টিনের ৫০তম জন্মদিন উপলক্ষে একটি বিতর্কিত চিঠি পাঠিয়েছিলেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, প্রতিবাদীরা ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের চরিত্র হননের উদ্দেশে এই গল্প বানিয়ে তাকে মিথ্যা ও বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছেন।

প্রতিবেদনটি প্রকাশের আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প মামলা করার হুমকি দিয়েছিলেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেদনটি প্রকাশের পর তিনি সেই হুমকির পুনরাবৃত্তি করলেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৩ সালের ওই চিঠিতে কয়েকটি লাইন রয়েছে যা এক নগ্ন নারীর অবয়ব দিয়ে ঘেরা। চিঠিটির শেষ লাইনে লেখা ছিল, শুভ জন্মদিন আর প্রত্যেক দিন যেন হয়, আরেকটি দারুণ গোপন আনন্দ। ট্রাম্প এই চিঠি লেখার বিষয়টি অস্বীকার করেছেন।

ক্ষমতা কখন ও কীভাবে প্রতিষ্ঠানকেই দুর্নীতিগ্রস্ত করে

গাজায় ভবন ধসে নিহত ১১, ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, মৃতের সংখ্যা বেড়ে ৪

সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

পাক সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান

আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে উজবেকিস্তানে

মালয়েশিয়ায় নারীদের মাদক ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে

মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের মধ্যে আতঙ্ক

বহুজাতিক কোম্পানি গঠনই অর্থনৈতিক উন্নতির কার্যকর পথ নয়

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩