হোম > বিশ্ব

ভারতে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন।

মঙ্গলবার দিবাগত রাতে কয়েক লাখ মানুষ পবিত্র স্নান করতে সেখানে জড়ো হলে এ ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

পদদলিত হয়ে বহু মানুষ আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অনেকের। কারও বোন, কারও ছেলে, কারও বাবা, কারও মা, কেউ আবার বন্ধুকে হারিয়ে ফেলেছেন। হাসপাতালে হাসপাতালে পরিজনদের খুঁজছেন অনেকেই।

গঙ্গা, যমুনা, এবং অন্তঃসলিলা সরস্বতী- তিন নদীর সঙ্গমে মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হলো বিবেক মিশ্রর। মা-বাবাকে নিয়ে পুণ্যস্নানে এসেছিলেন তিনি।

বিবেক বলেছেন, রাত আড়াইটার দিকে প্রচুর মানুষ সঙ্গমের তীরে এসে পৌঁছেছিলেন। অনেকেই মাথায় ভারী মালপত্র নিয়ে এসেছিলেন স্নান করতে। নদীর তীরে লোহার বেশ কিছু ডাস্টবিন রাখা ছিল। যা ভিড়ের মধ্যে দৃষ্টি এড়িয়ে যায় অনেকের। তাতেই ধাক্কা খেয়ে বহু পুণ্যার্থী মাটিতে পড়ে যান। মাথায় থাকা মালপত্রও ছিটকে পড়ে। মালপত্র এবং মাটিতে পড়ে যাওয়া পুণ্যার্থীদের সঙ্গে ধাক্কা লেগে আরও অনেকে পড়ে যান। তাঁদের পাড়িয়েই এগোতে থাকেন অন্যেরা। চোখের সামনে ধীরে ধীরে পরিস্থিতি পাল্টে যায়।

রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে করছে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেজন্য ঘটনাস্থলে র‌্যাফ নামানো হয়েছে। কাজ করছে এনএসজি-র দলও।

এমবি

বিশ্বজেুড়ে বন্ধ অনেক ওয়েবসাইট, নেপথ্যে কী

ভবিষ্যৎ নিয়ে লড়াই করছে ইসরাইল, অস্তিত্বের প্রশ্নে বিভক্ত দুই শিবির

এল নিনোর প্রভাবে পেরুতে দাবানল, ১২ জনের মৃত্যু

প্রতিপক্ষকে চাপে রাখতে ‘গ্রে জোন’ কৌশল চীনের

কোন দেশের অর্থনীতিতে সরকারি ব্যয়ের নিয়ন্ত্রণ বেশি

হরমুজে জাহাজ চলাচলে সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের

৩০ বছরেও ক্ষমতায় আসবেন না —রাহুলকে অমিত শাহর কটাক্ষ

ইরান সম্পর্কে ভুল ধারণা কেন বিপজ্জনক

সুর নরম করলে ট্রাম্পকে আরেকবার সুযোগ দেবে ইরান

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-মালদ্বীপ