হোম > বিশ্ব

ইকুয়েডরে পর্যটন এলাকায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬

আতিকুর রহমান নগরী

ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিম উপকূলের একটি জনপ্রিয় সমুদ্রসৈকতসংলগ্ন বোর্ডওয়াকে একাধিক বন্দুকধারীর গুলিবর্ষণে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। দেশটির পুলিশ রোববার এ তথ্য জানিয়েছে।

ঘটনাটি ঘটে তিমি পর্যবেক্ষণের জন্য পরিচিত পর্যটন কেন্দ্র পুয়ের্তো লোপেজে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি ভ্যান ও দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন বন্দুকধারী বোর্ডওয়াকে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। নিহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুকন্যাও রয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সপ্তাহান্তে শহরটিতে এটি ছিল তৃতীয় প্রাণঘাতী হামলা। এসব ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীদের এখনও শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধী গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এ হামলার সূত্রপাত হতে পারে।

ইকুয়েডর কলম্বিয়া ও পেরুর মাঝখানে অবস্থিত—যা বিশ্বে কোকেন রপ্তানির শীর্ষ দেশগুলোর মধ্যে। ফলে মেক্সিকান ও কলম্বিয়ান কার্টেলের সঙ্গে যুক্ত গ্যাংগুলোর সহিংসতা সাম্প্রতিক সময়ে দেশটিতে উদ্বেগজনকভাবে বেড়েছে।

প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার কড়া নিরাপত্তা নীতি সত্ত্বেও সহিংসতা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য আসেনি। জেনেভাভিত্তিক অর্গানাইজড ক্রাইম অবজারভেটরির তথ্য অনুযায়ী, পাড়া-মহল্লা ও জনসমাগমস্থলে হত্যাকাণ্ড এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর শেষে প্রতি এক লাখ মানুষের মধ্যে ৫২টি হত্যাকাণ্ডের হার রেকর্ড সর্বোচ্চ বলে জানিয়েছে সংস্থাটি।

এসআর

ক্যারিবিয়ান সাগরে মাদক সন্দেহে নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

বাণিজ্য চুক্তি নিয়ে 'টালবাহানা করা' দেশগুলোকে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের

এবার চাঁদের বুকে ইলন মাস্কের 'শহর', আসলেই কি সম্ভব

ইরানে ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

শিক্ষার্থীদের বিক্ষোভের অধিকার আছে, তবে ‘লাল রেখা’ মানতে হবে: ইরান

লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন পুতিন: জেলেনস্কি

হামাস নিরস্ত্র না হলে পুরো গাজা দখলের হুমকি ইসরাইলি মন্ত্রীর

এআই থেকে স্টারলিংক: ড্রোন যেভাবে বদলে দিচ্ছে ইউক্রেন যুদ্ধ

ইমরান খানের চোখের চিকিৎসার দ্বিতীয় ধাপ সম্পন্ন, দৃষ্টিশক্তিতে উন্নতি

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তুষারঝড়ে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল