হোম > বিশ্ব

রাশিয়ার আশপাশে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রয়টার্স জানায়, ট্রাম্প স্পষ্ট করে সাবমেরিন মোতায়েনের নির্দিষ্ট স্থান উল্লেখ না করলেও বলেছেন, এটি মেদভেদেভের ‘উসকানিমূলক ও বোকামিপূর্ণ’ মন্তব্যের প্রতিক্রিয়া। ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই কথাগুলো গুরুতর এবং তা অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে যেতে পারে। যদিও আমি আশা করি, এমন কিছু ঘটবে না।”

রয়টার্স আরও জানায়, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে ১০-১২ দিনের সময় দিয়েছিলেন ট্রাম্প। এ নিয়ে মেদভেদেভ একাধিকবার ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, মস্কো নিজস্ব শর্তেই সিদ্ধান্ত নেবে। পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প ‘কথার লাগাম টানার’ আহ্বান জানালে, মেদভেদেভ তাকে ‘আল্টিমেটামের খেলা খেলছেন’ বলে আক্রমণ করেন এবং রাশিয়ার পারমাণবিক সক্ষমতার বিষয়ে সতর্ক করে দেন।

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হুমকি ও ট্রাম্পের সামরিক পদক্ষেপ দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে।

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন