হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত, সরানো হলো হাজারো মানুষ

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। অগ্নুৎপাতের কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। লাভা উদগীরণের কারণে আশপাশের হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

মঙ্গলবার অগ্নুৎপাত শুরু হয়। বুধবার আকাশে ছাই ও ধোঁয়ার স্তর ১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।

দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানিয়েছে, জনসাধারণ এবং পর্যটকদের অগ্ন্যুৎপাত কেন্দ্র থেকে দূরে থাকতে এবং কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

এরআগে গত বছরের নভেম্বরে একই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর কমপক্ষে নয়জন নিহত এবং আহত হয়ে অনেকে।

এক হাজার ৫৮৪ মিটার উচ্চতার এই চূড়াটি ফ্লোরেস তৈমুর জেলার মাউন্ট লেওতোবি পেরেম্পুয়া সহ একটি জোড়া আগ্নেয়গিরি অংশ।

ইন্দোনেশিয়ার ১২০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং এটি রিং অব ফায়ার বরাবর অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাকে ঘিরে থাকা ফল্ট লাইনের একটি ভূকম্প প্রবণ এলাকা।

আরএ

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স