হোম > বিশ্ব

এবার রাশিয়ার নিষেধাজ্ঞায় জাপানের সাংবাদিক ও গবেষকরা

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

রাশিয়া ও জাপানের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনায় নতুন অধ্যায় যুক্ত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানের ৩০ জন নাগরিকের রাশিয়াতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

আনাদুলু এজেন্সির প্রতিবেদনে, মন্ত্রণালয় জানিয়েছে, ‘টোকিও কর্তৃপক্ষ রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে, আর তার জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ ব্যক্তিদের মধ্যে জাপানের সাংবাদিক, বিশ্লেষক ও একাডেমিক গবেষকরা অন্তর্ভুক্ত। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ৩০ জনের পূর্ণ নাম, কর্মস্থল ও পদবি প্রকাশ করেছে।

এর আগে, জাপান, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রয়েছে রাশিয়ান ব্যাংকগুলোর ওপর আর্থিক নিষেধাজ্ঞা, প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম রপ্তানিতে নিষেধাজ্ঞা, রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধ।

টোকিওর এই পদক্ষেপগুলো পশ্চিমা জোট G7 ও ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর সঙ্গে সমন্বয় করে নিয়েছিল।

রাশিয়া এর আগেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের ওপর একই ধরনের পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক