হোম > বিশ্ব

স্টারলিংক ইস্যুতে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করল ইরান

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ডে অনুমোদনহীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট কার্যক্রম বন্ধে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ তুলে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান।

রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার তেহরানে নরওয়ের রাষ্ট্রদূত পাল বিয়র্নেস্তাদকে তলব করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি। এ সময় তার হাতে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।

বৈঠকে পিরকুহি অভিযোগ করেন, ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংককে ইরানের বিরুদ্ধে ‘হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে’ যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিকল্পিতভাবে ব্যবহার করছে।

তিনি বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে (আইটিইউ) স্টারলিংক সেবার নিবন্ধনকারী রাষ্ট্র হিসেবে নরওয়ে তার আইনগত দায়িত্ব পালন করেনি।

পিরকুহির ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের (আরআরবি) বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অনুমোদনহীন সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নরওয়ের সরকারের।

তিনি আরো বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করা এসব কার্যক্রম বন্ধে তেহরান বারবার অনুরোধ করলেও নরওয়ে তা উপেক্ষা করেছে।

এএম

গাজায় নিহত ১৭০ সাংবাদিককে ‘সন্ত্রাসী’ বলল ইসরাইল, নাকচ জাতিসংঘের

চীনের হয়ে তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি, যুক্তরাষ্ট্রে নারী গ্রেপ্তার

প্লেগে রুশ গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক মানুষ

ইথিওপিয়ায় যুদ্ধ বাড়তেই একজোট চার প্রতিবেশী

জন্মহার বাড়াতে এবার জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানে ইয়েমেন সরকার

হরমুজে মার্কিন তত্ত্বাবধানে পরিচালিত রুট ব্যবহারকারী জাহাজকে ইরানের সতর্কবার্তা

ফিলিস্তিনির জমি দখল করে পর্যটন পার্ক নির্মাণ করছে ইসরাইল

লাখো মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া স্বেচ্ছাচারী পদক্ষেপ: ভারতের বিচারপতি

হরমুজে মার্কিন তত্ত্বাবধানে তেল চলাচল ‘নগণ্য’: আইআরজিসি