হোম > বিশ্ব

জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান সরকার সাধারণ মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায়, জেলেনস্কির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।

জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাধারণ মানুষের ট্যাক্সের অর্থ নিয়ে নিজের ও তার সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভরছেন বলেও অভিযোগ করেন আরাগচি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আরাগচি লেখেন, ‘ইরানিরা নিজেদের রক্ষা করতে জানে, তাদের বিদেশিদের সাহায্যের জন্য ভিক্ষা করার কোনো প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘জেলেনস্কি নিজের ও দুর্নীতিবাজ জেনারেলদের পকেট ভারী করতে ‘জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী অবৈধ আগ্রাসন’ মোকাবিলার অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ দুই হাতে লুটে নিচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘অথচ একই সময়ে, তিনি কোনো প্রকার লজ্জা ছাড়াই ইরানের বিরুদ্ধে সেই একই জাতিসংঘ সনদ লঙ্ঘন করে মার্কিন সামরিক হামলার আহ্বান জানাচ্ছেন।’

জেলেনিস্ককে উদ্দেশ্য করে আরাগচি বলেন, ‘বিশ্ব আপনার মতো বিভ্রান্ত ক্লাউনদের দেখে ক্লান্ত। আপনার ওই ভাড়াটে সেনায় ভরা বিদেশি মদতপুষ্ট বাহিনীর মতো আমরা নই; আমরা ইরানিরা জানি কীভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং আমাদের কারো কাছে সাহায্য ভিক্ষা করার প্রয়োজন নেই।’

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে পাকিস্তানের নতুন উদ্যোগ

সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে, রাজনৈতিক অর্থের দাপট কেন

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং

সিরিয়াকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর ‘অর্থনৈতিক ডি-ডে’ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে বিপদে ফেলতে পারে কানাডা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়া নজিরবিহীন

ইউক্রেনকে নিজস্ব অস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে ব্রিটেন

পৃথিবীর অতিরিক্ত তাপের ৯০ শতাংশেরও বেশি শোষণ করে সমুদ্র

যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন