হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনায় বসানোর চেষ্টায় পাকিস্তান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে এখনো রাজি হয়নি ইরান। স্থবির হয়ে পড়া আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি ইনস্টিটিউট ইউনিভার্সিটির মহাপরিচালক এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মারিয়া সুলতান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে পাকিস্তান একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। ইসলামাবাদ উভয় পক্ষকে সতর্ক করে বলেছে, আলোচনার বিকল্প হলো যুদ্ধ।

মারিয়া সুলতান আল জাজিরাকে বলেন, ‘যদি যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানো হতো, তাহলে উপসাগরীয় অঞ্চলের সামরিক পরিস্থিতি তাৎক্ষণিকভাবে উত্তপ্ত হয়ে উঠতো।’

তিনি বলেন, ‘এটি হরমুজ প্রণালির পরিস্থিতিকে আরো খারাপ করে তুলতে পারত, যেখানে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি বেড়েছে।’

মারিয়া সুলতান বলেন, ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গেই নিবিড় আলোচনায় নিযুক্ত রয়েছে পাকিস্তান। ইসলামাবাদে পুনরায় সরাসরি আলোচনার আহ্বান জানানো হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ‘যদি কোনো আলোচনা না হয়, তাহলে সম্ভবত উভয়ের মধ্যে যুদ্ধই একমাত্র বিকল্প।’ তবে শিগগিরই আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদী তিনি।

এই উপদেষ্টা বলেন, ‘আমরা এখনো খুবই আশাবাদী যে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনা শুরু হবে। উভয় পক্ষই বুঝতে পারছে এর ফলাফল কী হতে পারে।’

তার মতে, ‘যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই জানে, যুদ্ধের পরবর্তী পর্যায়ের পরিণাম হবে ভয়াবহ, কেবল তাদের জন্যই নয়, বরং এই অঞ্চল এবং বিশ্ব অর্থনীতির জন্যও।’

সূত্র: আল জাজিরা

আরএ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৫৮৯

ইরান যুদ্ধে সবচেয়ে বড় অর্থনৈতিক সুবিধাভোগী কারা

ভেনেজুয়েলায় উদ্ধার ও ত্রাণ সহায়তায় দুটি সামরিক বিমান পাঠাচ্ছে তুরস্ক

ইরান-লেবানন ও পশ্চিম তীরে ১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

পাকিস্তানে পালিত হচ্ছে পবিত্র আশুরা

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে সহায়তার প্রস্তাব ইরানের

রামমন্দিরের অর্থ চুরির দায়ে গ্রেফতার ৮

বৃহত্তম বন্দর থেকে ফের তেল রপ্তানি শুরু করল সৌদি

যুক্তরাষ্ট্রের রাজনীতিকে চিরতরে বদলে দিয়েছে ফিলিস্তিন

ইসরাইলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়তে বললেন হিজবুল্লাহ প্রধান