হোম > বিশ্ব

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ১০ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার

আমার দেশ অনলাইন

ভূমধ্যসাগরে মাল্টা দ্বীপের কাছে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর ১০ জনের লাশ উদ্ধার করেছে ইতালীয় উপকূলরক্ষী বাহিনী। নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন।

ইতালির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, রোববার ভূমধ্যসাগরে একটি নৌকা উল্টে যাওয়ার পর ৪৮ জনকে জীবিদ উদ্ধার করা হয়েছে। তারা আরো জানায়, লিবিয়া থেকে যাত্রা করার পর নৌকাটি মাল্টার প্রায় ৪৫ নটিক্যাল মাইল পূর্ব ও দক্ষিণ-পূর্বে ডুবে যায়।

বিবৃতিতে বলা হয়, ‘ইতালীয় উপকূলরক্ষী বাহিনী ওই এলাকায় একটি টহল নৌকা পাঠিয়েছে। এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মাল্টা কর্তৃপক্ষের সমন্বয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।’

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, ২০১৪ সালের পর ভূমধ্যসাগরীয় অঞ্চলে এ বছরের শুরুটা ছিল অন্যতম প্রাণঘাতী।

আইওএম জানিয়েছে, এ বছর ভূমধ্যসাগর পার হওয়ার চেষ্টায় অন্তত ৯৯০ জন মারা গেছেন। গত বছর অন্তত ২ হাজার ১৮০ জন মারা গিয়েছিলেন বা নিখোঁজ হয়েছিলেন।

সূত্র: আলজাজিরা

আর

লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলে তুরস্কের ইস্তাম্বুল এখন বিশ্বের সেরা বিমানবন্দর

এএফডি প্রার্থী স্পিকার নির্বাচিত, উদ্বিগ্ন জার্মান চ্যান্সেলর মের্জ

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের স্ত্রী গ্রেপ্তার

কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে এরদোয়ান-পুতিনের ফোনালাপ

দিল্লিতে আবাসিক এলাকায় ফের ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা অনেকে

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আকাশযানে বড় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ

ফ্রান্সে বিক্ষোভে সহস্রাধিক আহত, ক্লাসে যেতে পারছে না ৩০ হাজার শিক্ষার্থী

বৃষ্টির জন্য শুক্রবার আমিরাতে সব মসজিদে ইস্তিসকার নামাজ

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদুর রহমান আজমি নদভীর ইন্তেকাল

পেজেশকিয়ানের সঙ্গে ফোনে ইরানের সাহসিকতার প্রশংসা করলেন পুতিন