হোম > বিশ্ব

হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সিবিএস নিউজ

ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, জিম্মিদের মুক্তি দিতে হামাসকে অবশ্যই চুক্তি মেনে নিতে হবে। এক প্রতিবেদনে একথা জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স২৪।

ট্রাম্প বলেন, ‘ইসরাইল আমার শর্ত মেনে নিয়েছে। এবার হামাসকেও শর্ত মেনে নিতে হবে। আমি হামাসকে সতর্ক করেছি, শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।’

এর কিছুক্ষণ পরেই প্রকাশিত এক বিবৃতিতে হামাস বলেছে, তারা অবিলম্বে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস রোববার জানিয়েছে, হোয়াইট হাউজের দূত স্টিভ উইটকফ গত সপ্তাহে হামাসের কাছে গাজায় জিম্মি এবং যুদ্ধবিরতি চুক্তির জন্য একটি নতুন প্রস্তাব পাঠিয়েছেন।

তবে এ প্রস্তাবের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউজ। রোববার ট্রাম্প জানান, ‘খুব শিগগিরই এ বিষয়ে জানতে পারবেন।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। ভালো কিছু ঘটতে পারে। আমি মনে করি খুব শিগগিরই গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে যাচ্ছি।’

এর আগে মার্চ মাসের শুরুর দিকে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তিনি হামাসের উদ্দেশে বলেছিলেন, অবিলম্বে বাকি সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর করতে হবে।

ইসরেইলি সেনাবাহিনী বলছে, জিম্মিদের অন্তত ২৫ জন নিহত হয়েছেন ও ইসরাইল তাদের মরদেহ ফেরত চায়।

আরএ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন সাড়ে ৫ কোটি মানুষ

নিজ দলের কোন্দলেও চাঙা মার্কিন মুসলিম ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থকেরা

হরমুজে ৯ দিনে ১১ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প হয়ে উঠবেন ‘মিস্টার ভেটো’

ইরানে ফের মার্কিন হামলার প্রস্তুতি, আতঙ্কে উপসাগরীয় মিত্ররা

রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাতে চান আসামের মুখ্যমন্ত্রী

যুদ্ধ চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ

জাপানের আয়াসোফিয়া মসজিদে দেখা মিলল এরদোয়ান পুত্রের, দিলেন আজানও

উত্তরাখণ্ডে ৮৬ মুসলিম পরিবারের বাড়ি উচ্ছেদ, কংগ্রেস এমপির প্রশ্ন—‘শুধু মুসলিমদের বাড়িই কি অবৈধ’

ফিলিস্তিনিদের নিজেদের আবাসভূমি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা আসবে না: জর্ডান