হোম > বিশ্ব

গাজা যুদ্ধবিরতির মধ্যে আবারো ইসরাইলি হামলা, নিহত ৩

আতিকুর রহমান নগরী

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও থামেনি দখলদার ইসরাইলের সহিংসতা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে পশ্চিম তীরের জেনিনের কাফর কুদ গ্রামে ইসরাইলি বিমান বাহিনীর হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি বাহিনীর দাবি, নিহতরা ওই এলাকায় হামলার পরিকল্পনা করছিল যদিও এর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, বাহিনী উত্তর পশ্চিম তীরের জেনিন, তুলকার্ম ও নুর শামসসহ বিভিন্ন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাইলি সেনারা ভোর থেকে গ্রামটিতে অভিযান চালিয়ে একটি বাড়ি ঘিরে ফেলে। এরপর শুরু হয় তীব্র গোলাগুলি ও আকাশ থেকে বোমাবর্ষণ। সেনারা ঘটনাস্থল থেকে অন্তত দুটি লাশ জব্দ করেছে বলে জানা গেছে।

হামাস ও ইসলামিক জিহাদ এই বিমান হামলার নিন্দা জানিয়ে, একে “বিপজ্জনক বৃদ্ধি” বলে অভিহিত ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে নিহতদের মধ্যে অন্তত ২১৩ জন শিশু, ২০ জন নারী এবং ৭ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন।

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি