হোম > বিশ্ব

ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: এএফপি

মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজের সঙ্গে ধাক্কার ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শনিবার এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন পুলিশ জানায়, ‘কুয়াউতেমোক’ নামে ওই জাহাজটি ২৭৭ জন আরোহীসহ ব্রিজের দিকে যাওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাট ও যান্ত্রিক সমস্যায় পড়েছিল। তবে জাহাজের ক্যাপ্টেন সামলানোর চেষ্টা করলেও ব্রুকলিন অংশের ব্রিজের পিলারে তা আঘাত করে।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, সংঘর্ষের আগে জাহাজটির বিদ্যুৎ সংযোগ চলে যায়। এখন পর্যন্ত জাহাজে থাকা ২৭৭ জনের মধ্যে ১৯ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই জন মারা গেছেন।

দুই নাবিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকান প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম।

সূত্র: বিবিসি

এনভিডিয়ার শীর্ষ পদে ফেরার চেষ্টা হুয়াংয়ের, সমর্থন করছেন মাস্কের মতো শিল্পপতিরা

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আক্রমণের কৌশল পাল্টাল ইরান

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান