হোম > বিশ্ব

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইন ৪ জন গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি বিপ্লবী গার্ড কর্পসের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই বাহরাইনের নাগরিক। গ্রেপ্তারকৃতদের বয়স ২২ থেকে ৩৬ বছর।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া প্রথম ব্যক্তি সাংগঠনিক নির্দেশাবলির ভিত্তিতে অন্যদের সহায়তায়, বাহরাইনের গুরুত্বপূর্ণ স্থানগুলোর ছবি তোলার কাজ করছিলেন।’

এ তথ্য সফ্টওয়্যারের মাধ্যমে আইআরজিসির কাছে পাঠানো হয়েছিল বলেও জানানো হয় বিবৃতিতে।

এদিতে, বাহরাইন জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাতে দেশটির উত্তরাঞ্চলীয় মুহররাক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মুহররাক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাংকে ইরানি আগ্রাসন চালানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’

চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা

যে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে

‘লড়াই’ ছাড়া হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার লক্ষ্য ছিল ইরানে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি করা: পেজেশকিয়ান

ইন্দোনেশিয়াসহ ৫ মুসলিম দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

যুদ্ধ বন্ধে ইরানকে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

চীনবিষয়ক বিশেষ দূত হিসেবে গালিবাফকে নিয়োগ দিল ইরান

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

৫ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসির

আমিরাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন