হোম > বিশ্ব

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

আমার দেশ অনলাইন

এক সপ্তাহ ধরে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। দুবাই ও বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানামায় বিস্ফোরণের সময় সতর্কসংকেত (সাইরেন) বেজে ওঠে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় কাজ করছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

সামরিক বাহিনী বলছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রতিরক্ষাব্যবস্থাগুলো বর্তমানে সক্রিয় রয়েছে।’

সূত্র: ডন

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের পরমাণু কর্মসূচির তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

ট্রাম্পের ভরাডুবিতে বদলে গেছে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ

কে এই স্টিফেন মিলার, যাকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ