হোম > বিশ্ব

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে আগুন

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত পেট্রোনাস টাওয়ার–৩ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ভবনটির ওপরের তলার একটি রেস্তোরাঁয় এই আগুনের সূত্রপাত হয়।

মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম বার্নামার প্রতিবেদন অনুযায়ী, আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের পরপরই টাওয়ারের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান আস’আরি ওমর।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে একাধিক ফায়ার ইঞ্জিন ও বিপুলসংখ্যক দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকাজ চলছে বলেও জানান তিনি।

তার মতে, ভবনের ৫৭তম তলায় অবস্থিত রেস্তোরাঁর প্রায় ৩০ শতাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

৬০ তলা বিশিষ্ট পেট্রোনাস টাওয়ার–৩ ভবনটি ‘মেনারা কারিগালি’ নামেও পরিচিত। এটি কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক পাশেই অবস্থিত।

এক বছরে ফিলিস্তিনিদের ওপর ১২০০ হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা

আরব দলগুলোকে বাদ দিয়ে ক্ষমতা ভাগাভাগির পথে নেতানিয়াহু-আইজেনকট

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, তবে রাখলেন অদ্ভুত শর্ত

সংঘাতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা কতটুকু

মাঠেই জামাতে নামাজ পড়লেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা

ইয়েমেনের রাস ইসা বন্দর থেকে লোকজনকে সরে যেতে বলল সৌদি জোট

মহাকাশে ইবাদত পালনে নভোচারীর জন্য ইসলামি নির্দেশিকা

ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক

‘মুহাম্মদ’ নামের প্রতি বিদ্বেষ, যুক্তরাষ্ট্রে হিন্দু যাত্রীর হামলায় উবার চালকের মৃত্যু

ইস্তাম্বুলে বৈশ্বিক নাগরিক সমাজের মিলনমেলা, মানবিক সহযোগিতার নতুন দিগন্ত