হোম > বিশ্ব

নৈশভোজে হামলাকারী অসুস্থ ও খ্রিষ্টান ধর্মবিরোধী: ট্রাম্প

আমার দেশ অনলাইন

হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য আয়োজিত নৈশভোজে হামলাকারী অসুস্থ ও খ্রিষ্টান ধর্মবিরোধী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গুলির শব্দ শোনা গেলেও তিনি চিন্তিত ছিলেন না।

রোববার দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চিন্তিত ছিলাম না। আমরা এক অস্থির সময়ে বাস করছি।’

ট্রাম্প আরো বলেন, অভিযুক্ত হামলাকারীর লক্ষ্য তিনিই ছিলেন কি না, তা নিশ্চিত নয়, তবে ‘আমার কাছে তেমনই মনে হচ্ছে।’

ট্রাম্প আরো বলেন, ‘হামলাকারী একজন খ্রিষ্টান, একজন বিশ্বাসী মানুষ ছিলেন। তারপর তিনি খ্রিষ্টানবিরোধী হয়ে যান। তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তিনি সম্ভবত বেশ অসুস্থ একজন মানুষ ছিলেন।’

শনিবার রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ।

সূত্র: এবিসি নিউজ

আরএ

ট্রাম্প পরাজিত

মধ্যপ্রাচ্য নিয়ে ইসরাইলের স্বপ্ন ধূলিস্যাৎ

শিগগিরই ইরানের পারমাণবিক প্রকল্পে ফিরবেন রুশ বিশেষজ্ঞরা

ইরানের ওপর গুলি-বোমা হামলার হুমকি, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে: ম্যাক্রোঁ

যুদ্ধবিরতির পরও গাজায় ১,০০৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প

হেবরনের প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিতে চায় ইসরাইল

মুসলিমদের ঈদের নামাজ পড়তে না দেওয়া রেড রোড যোগ দিবসের জন্য ৭ দিন বন্ধ

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কী আছে তাতে