হোম > বিশ্ব

রাহুল গান্ধীকে গুলি করার হুমকি বিজেপি নেতার

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে দলটি। টেলিভিশন অনুষ্ঠানে বিতর্ক চলাকালীন রাহুল গান্ধীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন কেরালা বিজেপির মুখপাত্র প্রিন্তু মহাদেব । খবর হিন্দুস্তান টাইমসের

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেয়া চিঠিতে বলা হয়, সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা নিতে না পারে, তাহলে তা লোকসভায় বিরোধী দলনেতার বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র বলে বিবেচিত হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে কংগ্রেস অভিযোগ জানায়, বেজেপি নেতা প্রিন্তু মহাদেব রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। কংগ্রেসের দাবি, মহাদেব একটি মালয়ালম টিভি চ্যানেলে চলমান বিতর্কের সময় হুল গান্ধীর প্রাণনাশের হুমকি দেন এবং বলেন ‘রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে’।

কংগ্রেস বলছে, ‘এটি ভুল করে বলা কোনো কথাও নয়, অসাবধানতাপূর্ণ কোনো বক্তব্যও নয়। এটি লোকসভার বিরোধীদলীয় নেতার জন্য ইচ্ছাকৃত এবং ভয়াবহ প্রাণনাশের হুমকি।’

কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, ‘ক্ষমতাসীন দলের মুখপাত্রের এই ধরনের বিষাক্ত শব্দ কেবল রাহুল গান্ধীর জীবনকেই বিপন্ন করে না, সংবিধান, আইনের শাসন এবং প্রতিটি নাগরিকের মৌলিক সুরক্ষা নিশ্চয়তাকেও দুর্বল করে।’

আরএ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান