হোম > বিশ্ব

মার্কিন সামরিক ব্যয় ৫০ শতাংশের বেশি বাড়াতে চান ট্রাম্প

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

২০২৭ সালের জন্য মার্কিন প্রতিরক্ষা ব্যয় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই সময়টাকে তিনি, “ অত্যন্ত সমস্যাপূর্ণ এবং বিপজ্জনক সময়” বলে অভিহিত করেছেন।

ডিসেম্বরে কংগ্রেস অনুমোদিত এ বছরের ৯০১ বিলিয়ন ডলারের বাজেটের চেয়ে সেক্ষেত্রে ২০২৭ সালের বাজেট ৫০ শতাংশ বেশি হবে।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, “এটি আমাদের ‘ড্রিম মিলিটারি' (স্বপ্নের সামরিক বাহিনী) তৈরিতে সাহায্য করবে, যেটি দীর্ঘদিন ধরেই আমাদের প্রাপ্য। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা আমাদের সব শত্রুর ক্ষেত্রেই নিরাপদ এবং সুরক্ষিত রাখবে”।

পৃথক আরেকটি পোস্টে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অন্যতম কন্ট্রাক্টর বা ঠিকাদার ও শেয়ারহোল্ডারদের টাকা দেওয়ার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি, যদি না সংস্থাগুলো দ্রুত অস্ত্র সরবরাহ করে এবং নতুন উৎপাদন কেন্দ্র তৈরি করে।

ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান এবং রেথিয়নের শেয়ারের দাম পাঁচ শতাংশেরও বেশি বেড়েছে।

অর্থনীতিবিদরা আগেই সতর্ক করেছিলেন যে, যুক্তরাষ্ট্রের ব্যয় এবং আয়ের মধ্যে ব্যবধান অস্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে।

কিন্তু ট্রাম্প বলেছেন, শুল্কের মাধ্যমে অর্থ আনার কারণে ওয়াশিংটন তার প্রস্তাবিত এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট “সহজেই ছুঁতে” পারবে।

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ