হোম > বিশ্ব

শুধু চীনই থামাতে পারে ইউক্রেন যুদ্ধ: পোল্যান্ড

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোর্সকি বলেছেন, ইউক্রেনে যুদ্ধ যুদ্ধবিরতির জন্য রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে কেবলমাত্র চীন । কারণ মস্কোর ওপর বেইজিংয়ের যথেষ্ট প্রভাব রয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ওয়ারশ ফোরামে দেয়া বক্তব্যে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে চীনই একমাত্র দেশ, যারা যুদ্ধবিরতি কার্যকর করতে পারে।’

তিনি বলেন, ‘রাশিয়া এখন চীনের ওপর এতটাই নির্ভরশীল যে বেইজিং চাপ সৃষ্টি করতে পারে। তবে প্রশ্ন হল চীন তা করবে কিনা।’

তিনি বলেন, চীনা কর্মকর্তারাও ইউক্রেনে যুদ্ধবিরতির প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। এ বিষয়ে বেইজিংকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা ধারণায় মৌলিক পরিবর্তন এনেছে। এর ফলে মহাদেশটি এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে বাইরের শক্তির ওপর পুরোপুরি নির্ভর করা সম্ভব হবে না।

তিনি বলেন, ‘আমরা নিজেদের নিরাপত্তা নিজেরাই রক্ষার জন্য প্রস্তুত। আর আমি মনে করি, বিশ্বে অনেকেই ইতোমধ্যে বিষয়টি লক্ষ্য করেছে এবং শুনেছে।’

জার্মানি, ফ্রান্স এবং পোল্যান্ড ন্যাটো মিত্রদের বিরুদ্ধে বৈরিতা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।

আরএ

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার