হোম > বিশ্ব

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেন থেকে ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এটি ইসরাইলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরাইলি ভূখণ্ডে প্রবেশের আগেই ইসরাইলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। সে সময় ইসরাইলের মধ্যাঞ্চলে কিছু সময়ের জন্য সাইরেন বেজে ওঠে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত বুধবার (২৫ ডিসেম্বর) ইসরাইলের বাণিজ্যিক নগরী তেলআবিব এবং দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন হামলা চালায় হুথিরা। এর কয়েকদিন আগেই তেলআবিবে হুথিদের আরেকটি হামলায় ১৬ জন আহত হয়।

অপরদিকে গত বৃহস্পতিবার ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে দুজন নিহত হয়। ওই হামলার সময় সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইসরাইল।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২