হোম > বিশ্ব

জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেওয়ার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রতিনিধিদল পাকিস্তানের পথে রয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেও দেশটির সূত্র ভিন্ন তথ্য দিয়েছে। তারা বলেছেন, এখন যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন ভ্যান্স এবং তিনি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হননি।

এই বিষয়ে অবগত একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জেডি ভ্যান্সের যুক্তরাষ্ট্রে অবস্থানের তথ্য জানিয়েছেন। তিনি ঠিক কখন ভ্রমণ করবেন কিংবা মার্কিন প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা ইসলামাবাদের পথে রয়েছেন নাকি ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কোনো তথ্য জানা যায়নি।

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট ট্রাম্পের বরাত দিয়ে জানিয়েছিল, ভ্যান্স এবং একটি মার্কিন প্রতিনিধিদল কয়েক ঘণ্টার মধ্যে ইসলামাবাদে অবতরণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরুর প্রচেষ্টায় পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। যদি পরবর্তী দফার আলোচনা শুরু হয় তাহলে দেশটির রাজধানীই হবে সেই আলোচনার কেন্দ্রস্থল।

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র