হোম > বিশ্ব

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুরস্কার পেলেন এরদোয়ান

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ফিলিস্তিনিদের জন্য মানবিক প্রচেষ্টা এবং গাজা থেকে রোগীদের বিদেশে নেয়ার ক্ষেত্রে তুরস্কের ভূমিকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ পুরস্কার পেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বুধবার আঙ্কারায় ডব্লিউএইচওর ইউরোপের আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগে এই পুরস্কার প্রদান করেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে, এরদোয়ান গত দুই বছরে গাজায় হাসপাতাল ধ্বংস এবং রোগী, স্বাস্থ্যকর্মী ও শিশুদের হত্যার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করেন।

তিনি বলেন, ‘গাজার হাসপাতালগুলোতে বোমা হামলা এবং রোগী, স্বাস্থ্যকর্মী, শিশু এমনকি ইনকিউবেটারে থাকা নিষ্পাপ শিশুদের হত্যার বাস্তবতা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরানো অবশ্যই সহজ হবে না।’

এরদোয়ান আরো বলেন, যেদিন বিশ্ব মানবতা একটি জীবন বাঁচানোর সম্মিলিত আনন্দ ভাগ করে নেবে এবং প্রতিটি নবজাতকের নিরাপদ আগমনকে তার নিজস্ব আনন্দ হিসেবে উদযাপন করবে, সেদিন পৃথিবী স্বর্গে পরিণত হবে।

তিনি বলেন, তুরস্ক ঠিক এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এরদোগান বলেন, গত ২৩ বছরে তুরস্ক তার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে এবং জনসাধারণের সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে।

তিনি জানা, তুরস্কে এখন ১ দশমিক ৪৭ মিলিয়নেরও বেশি স্বাস্থ্যকর্মীর সহায়তায় ৮৬ মিলিয়ন মানুষকে প্রথম শ্রেণীর স্বাস্থ্যসেবা দেয়া হয়।

আরএ

ট্রাম্পের নৌ অবরোধের হুমকি হাস্যকর

অনড় অবস্থানে ইরান, সমর্থকদের রাস্তায় থাকার আহ্বান

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৫, আহত অন্তত ৯

ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে: লেবাননের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর এক ফোনেই ভেস্তে যায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

ইরান আলোচনায় ফিরল কি না, আমার কিছু যায় আসে না: ট্রাম্প

ইরানে ট্রাম্পের নৌ অবরোধের হুমকিতে শঙ্কায় তাইওয়ান

তেহরানে ৭৭টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

‘আর কোনো পথ নেই’: আলোচনা ভেস্তে যাওয়ায় নতুন সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ‘খুব কাছাকাছি’ ছিল ইরান: আব্বাস আরাগচি