হোম > বিশ্ব

ইসরাইলের বিরুদ্ধে যুক্তরাজ্য-কানাডা-ফ্রান্সের কঠোর বার্তা

স্টাফ রিপোর্টার

পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিরোধিতা করে ইসরাইলকে চড়াও বার্তা দিয়েছে তিন শক্তিশালী দেশ যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। দেশগুলো ইসরাইলকে সতর্ক করে সোমবার যৌথ বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল যদি হামলা অব্যাহত রাখে ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়, তবে তারা ব্যবস্থা নিবে।

বিবৃতিতে আরো বলা হয়, গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য, ওষুধ ও পানি প্রবেশে বাধা মানবাধিকার লঙ্ঘনের শামিল। পাশাপাশি পশ্চিম তীরের বসতি সম্প্রসারণেরও বিরোধিতা জানায় তারা। দেশগুলো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেয়ার কথাও বিবেচনা করছে। জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয়। তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানান, ১৮ জুন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে। ফ্রান্স ও সৌদি আরব এ সম্মেলনের সভাপতিত্ব করবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সমালোচনার জবাবে বলেন, পশ্চিমের নেতারা ইসরাইলকে রক্ষা না করে বরং হামাসকে পুরস্কৃত করছেন। তিনি বলেন, ইসরাইলের আত্মরক্ষামূলক যুদ্ধ থামানোর জন্য চাপ সৃষ্টি করা আসলে ৭ অক্টোবরের হামলার মতো ঘটনাকে উসকে দেয়া।

AH

সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আক্রমণের কৌশল পাল্টাল ইরান

থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের