হোম > বিশ্ব

বহু ধর্মীয় জাতির সুরক্ষা নিশ্চিত করবেন ব্রিটিশ রাজা চার্লস

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের বহু ধর্মীয় জাতির সুরক্ষা নিশ্চিতে কাজ করবেন রাজা তৃতীয় চার্লস। রাজকীয় দায়িত্বের নতুন সজ্ঞায় তাকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যুক্তরাজ্যে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাকিংহাম প্যালেসের সদ্য প্রকাশিত সংজ্ঞা অনুযায়ী, রাজার আনুষ্ঠানিক কাজ হলো ‘বহু-ধর্মীয়’ রাষ্ট্রে সবার ধর্মবিশ্বাসকে রক্ষা করা। রাজপরিবারের আর্থিক অবস্থার বার্ষিক পর্যালোচনা, ‘সভরেইন গ্রান্ট রিপোর্ট ২০২৫-২৬’-এ রাজার আনুষ্ঠানিক দায়িত্বের কথা বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে, রাজা চার্লস চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ প্রশাসক। তিনি বহু-ধর্মীয় রাষ্ট্রের মধ্যে ধর্মবিশ্বাসের পরিসরকে রক্ষা করেন।

খ্রিস্টান হওয়া সত্ত্বেও রাজা সব বিশ্বাসের মানুষের জন্য সমাজে সমান স্থান এবং মুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

নিজের রাজকীয় কাজের মূল ভিত্তি হিসেবে আন্তঃধর্মীয় সংলাপকে এগিয়ে নিচ্ছেন, যার মাধ্যমে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরিতে বিশেষ অবদান রাখছেন।

তিনি নিয়মিত আব্রাহামীয় ধর্মগুলো নিয়ে কথা বলেন এবং ব্রিটেন ও বিশ্বজুড়ে ইহুদি, মুসলিম, শিখ, অর্থোডক্সসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত হন।

সূত্র: দ্য টেলিগ্রাফ

আরএ

হামলায় সহায়তা না করলে ইরানকে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

ইন্দোনেশিয়ায় বনে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার ৭২

ন্যায্য ও শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে আগ্রহী ইরান-চীন

মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ট্রাম্পের হুমকি নিয়ে আরাগচির কটাক্ষ

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার আশ্বাসেও হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্থবির