হোম > বিশ্ব

ওমান উপকূলে কন্টেইনার জাহাজে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ছবি: মিডল ইস্ট আই

ওমান উপকূলের কাছে একটি কন্টেইনার জাহাজে গোলাবর্ষণ করেছে ইরান। হামলার কারণে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এ তথ্য জানায়।

সংস্থাটি জানিয়েছে, ওমানের প্রায় ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত একটি নৌযান জাহাজটির কাছে এগিয়ে যায়।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, জাহাজটিকে বারবার সতর্কবার্তা দেওয়া হয়। এরপরও সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটির ওপর ইরানের সামরিক বাহিনী ‘সামুদ্রিক আইন’ প্রয়োগ করেছে।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের এক উপদেষ্টা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অর্থহীন। ট্রাম্পের এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, ইরানের ওপর কোনো শর্ত আরোপ করতে পারে না ওয়াশিংটন।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস