হোম > বিশ্ব

দ্বিরাষ্ট্র সমাধানের আশায় বিশ্বনেতাদের সম্মেলন

আতিকুর রহমান নগরী

ছবি: টাইমস অব ইসরাইল

ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আশায় আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বনেতারা। গতকাল সোমবার এ বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে চলে আসা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন বন্ধে যৌথভাবে ফ্রান্স ও সৌদি আরব এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের আগেই বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সম্মেলন শেষে আরো কিছু দেশ এই পথে পা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সম্মেলন ফিলিস্তিনিদের মনোবল বৃদ্ধি করলেও বাস্তব পরিস্থিতি পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পারবে বলে মনে হয় না। কেননা, ইসরাইলের উগ্র ডানপন্থি সরকার জানিয়েছে, ফিলিস্তিন বলতে কোনো রাষ্ট্র থাকবে না। ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সহিংসতা বৃদ্ধির কারণে কয়েক দশক ধরে এই দ্বিরাষ্ট্রীয় সমাধান তৈরির প্রচেষ্টার কোনো অগ্রগতি হয়নি।

জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইসরাইল ও আমেরিকা শীর্ষ সম্মেলন বয়কট করবে। এই সম্মেলন একটি ‘সার্কাস’। রোববার ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সসহ আরো পাঁচটি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে।

মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ পাবেন নারীরা

‘এই অবিচার স্মরণীয় হয়ে থাকবে’—রাজনীতিবিদদের ক্ষোভ

ইরানের হামলার শঙ্কায় বাহরাইনে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

ইরান যুদ্ধে তথ্য ফাঁস, মরিয়া হয়ে ঘরের শত্রু খুঁজছেন ট্রাম্প

ট্রাম্পের ‘ঐতিহাসিক’ তেল চুক্তিতে কী পেল ভেনেজুয়েলা

ইরানের হামলার জবাবে তিন তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

এআই বানিয়ে জেলে যেতে পারেন নির্মাতারা, মার্কিন সিনেটে নতুন বিল

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

অভিবাসীদের ঢলে ঠাঁই নেই সেউতায়, রাস্তায় থাকা মানুষদের জন্য তাঁবু বানাচ্ছে স্পেন