হোম > বিশ্ব

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করার আহ্বান এরদোয়ানের

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে ইস্তাম্বুলে ফের আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এ সময় চলমান যুদ্ধের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে তুরস্কের ভূমিকার কথা তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব যখন গভীরতর হচ্ছে, তখন ইস্তাম্বুল আলোচনা কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।’

রক্তপাত বন্ধ এবং যুদ্ধবিরতি প্রক্রিয়া তরান্বিত করতে যেকোনো গঠনমূলক প্রস্তাব নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে আঙ্কারা প্রস্তুত বলে জানান এরদোয়ান।

সংবাদ সম্মেলনে চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময় আবার শুরু করার আশা প্রকাশ করেন জেলেনস্কি।

তিনি আরো বেলন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেন তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টার ওপর নির্ভর করছে।

বুধবার তুরস্ক সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরএ

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান