হোম > বিশ্ব

অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনায় পাইলট নিহত

আতিকুর রহমান নগরী

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে একটি ‘হালকা বিমান’ দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার সকাল প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানে একমাত্র আরোহী ছিলেন ৩৯ বছর বয়সী এক ব্যক্তি। তাঁকে গুরুতর আহত অবস্থায় হে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বিমানযোগে রয়্যাল মেলবোর্ন হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বুধবারই তাঁর মৃত্যু হয়। তবে তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বার্তা সংস্থা ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে সকালে জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে নাল্লাগং রোড, কব হাইওয়ে–এর উত্তরে হে (Hay) শহরের কাছে একটি খামারে ডাকা হয়। এ সময় খবর পাওয়া যায় একটি আল্ট্রা-লাইট বিমান সেখানে বিধ্বস্ত হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং করনারের (ময়নাতদন্ত কর্মকর্তার) জন্য একটি প্রতিবেদন প্রস্তুত করা হবে।

নিউ সাউথ ওয়েলসের হে শহরের কাছে হালকা বিমান বিধ্বস্ত হয়ে ৩৯ বছর বয়সী এক পাইলট নিহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

এসআর

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির