হোম > বিশ্ব

গুরুত্বপূর্ণ খনিজ খাতে অংশীদারত্ব ঘোষণা আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার

আমার দেশ অনলাইন

গুরুত্বপূর্ণ খনিজ শিল্পে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে অংশীদারিত্ব গড়ে তুলতে যাচ্ছে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের দক্ষিণ আমেরিকা সফরের সময় সিউল চিলির সঙ্গে একই ধরনের একটি অংশীদারত্ব চুক্তি করার এক দিন পর আর্জেন্টিনার সঙ্গে এ চুক্তির ঘোষণা এলো। খবর বার্তা সংস্থা এএফপির।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পাবলো কুইর্নো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এই চুক্তির লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ খনিজের ‘অনুসন্ধান, উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও পরিশোধন খাতে বিনিয়োগ এবং যৌথ প্রকল্প উৎসাহিত করা।’

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা বিশ্বের পঞ্চম বৃহত্তম লিথিয়াম উৎপাদক। বৈশ্বিক জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে লিথিয়ামকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে বিবেচনা করা হয়।

কুইর্নোর মতে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে বৈঠক করেছেন। ২২ বছরের মধ্যে এটি ছিল কোনো দক্ষিণ কোরীয় নেতার প্রথম আর্জেন্টিনা সফর।

আর্জেন্টিনার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং কৌশলগত খাতে যৌথ প্রকল্প উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে, শুক্রবার মিলেই প্রশাসন উত্তর-পশ্চিম আর্জেন্টিনার সালতা প্রদেশে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পোসকোকে লিথিয়াম উত্তোলন কার্যক্রম বাড়ানোর অনুমোদন দিয়েছে।

আর্জেন্টিনার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ৫৪ কোটি ৭০ লাখ ডলারের বিনিয়োগে এই প্রকল্পের মাধ্যমে বছরে ২৩ হাজার টন লিথিয়াম কার্বোনেট উত্তোলন সম্ভব হবে। এর ফলে বছরে ৩০ কোটি ডলারের বেশি রপ্তানি আয় হবে।

এর এক দিন আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং চিলির রাজধানী সান্তিয়াগোতে দেশটির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তের সঙ্গে বৈঠক করেন। সেখানেও দুই দেশ গুরুত্বপূর্ণ খনিজ খাতে একই ধরনের অংশীদারত্বের ঘোষণা দেয়।

চিলি বিশ্বের শীর্ষ তামা উৎপাদক এবং দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম উৎপাদক দেশ।

এসআর

মামদানির হুমকি, নিউইয়র্কে সফরসূচি কাটছাঁট নেতানিয়াহুর

অভিবাসন ইস্যুতে মামদানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন ট্রাম্প

পশ্চিম তীরে বসতি স্থাপনের পক্ষে ইসরাইলি ইহুদিদের যুক্তি কী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিম তীরে বাণিজ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক

বলপ্রয়োগে ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না: পেজেশকিয়ান

পাকিস্তান-চীন সীমান্ত চুক্তিতে কেন ক্ষুব্ধ ভারত

সংকট সামাল দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে ইরান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আলোচনায় যা গুরুত্ব পাবে

উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক নিশ্চিত করার আহ্বান কাতারের