হোম > বিশ্ব

১৫ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল আমিরাত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে একটি প্রস্তাবনা জারি করেছে দেশটির মন্ত্রিসভা। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য ন্যূনতম বয়স ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্রমবর্ধমান ব্যবহার এবং এর সঙ্গে সম্পর্কিত ক্রমবর্ধমান ডিজিটাল চ্যালেঞ্জ ও ঝুঁকির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিলো দেশটি। এসব ঝুঁকির মধ্যে রয়েছে অনুপযুক্ত বিষয়বস্তুর সংস্পর্শে আসা, অনিরাপদ মিথস্ক্রিয়া, ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং অতিরিক্ত ব্যবহারের প্রবণতা।

আমিরাত সরকার জানায়, দেশে যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কাজ করে (মেটা, টিকটক, এক্সসহ সবগুলো), তাদের এই নিয়ম মানতে হবে। ব্যবহারকারীর আসল বয়স যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল পরিচয়পত্রের মতো শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করতে হবে। শুধু আমি ১৮+ লিখে বয়স ঘোষণা করা আর চলবে না।

১৫ বছরের নিচের সব অ্যাকাউন্ট অবিলম্বে বন্ধ করতে হবে। বয়স ফাঁকি দিয়ে অ্যাকাউন্ট চালানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিশুদের তথ্য দিয়ে বিজ্ঞাপন চালানো বা তাদের আচরণগত প্রোফাইল তৈরি করাও পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। প্ল্যাটফর্মগুলোকে নতুন নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নিতে সর্বোচ্চ ১২ মাস সময় দেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ

আরএ

নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের

কাতারের মধ্যস্থতায় আলোচনা, ‘আশা করছি মঙ্গলবার মার্কিন জবাব পাব’: আরাগচি

ইসরাইলের সিদ্ধান্তের প্রতিবাদ, রাষ্ট্রদূতকে তলব নেদারল্যান্ডসের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইরানের অবস্থানকে দুর্বল করবে: ইরানি আইনপ্রণেতা

জরিমানা-নিষেধাজ্ঞার পরও ফিলিস্তিনি শিশুদের স্মরণে অটল এনএফএল খেলোয়াড়

‘ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্র’

গাজা পুনর্গঠন ও ফিলিস্তিনের অধিকারের প্রতি সমর্থন শ্রীলঙ্কার

ইরানকে নিষেধাজ্ঞায় ছাড় দিতে ট্রাম্পের যে শর্ত

সৌদিতে বাংলাদেশিদের জন্য কনস্যুলেটের জরুরি সতর্কবার্তা

মামলা ধামাচাপা দিতে ২ কোটি টাকা ঘুষ দাবি, পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার