হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর উপ-রাজনৈতিক কমান্ডার আলি মোহাম্মাদি । তিনি বলেন, ট্রাম্পের দাবি যদি সত্য হতো, তাহলে তেলের বাজারে তার প্রভাব পড়ত।
মোহাম্মদি বলেন, ‘যদি সত্যিই হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল করত, তাহলে তেলের বাজার কেন সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাচ্ছে না? কারণ বাজারও বোঝে যে আপনি মিথ্যা বলছেন।’
আইআরজিসি নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে বলে যুক্তরাষ্ট্রের যে দাবি, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, মার্কিন বাহিনী কেন প্রণালির কাছাকাছি না এসে ৬০০ থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে?
পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং ওমান করছে বলেও জানান মোহাম্মদি।
সূত্র: আল জাজিরা
আরএ