হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং পুনরায় আলোচনা শুরু করতে সফলতার দ্বারপ্রান্তে রয়েছেন মধ্যস্থতাকারীরা। বুধবার (১৫ এপ্রিল) ইসরাইলি গণমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিশ্বস্ত সূত্র জানায় ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে একটি ‘নীতিগত সম্মতিতে’ পৌঁছেছে। আগামী সপ্তাহে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এটি রক্ষার জন্য জোর কূটনৈতিক তৎপরতা চলছে।

আগামী ২২ এপ্রিল বর্তমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। তার আগেই গত সপ্তাহের শেষদিকে ভেস্তে যাওয়া সরাসরি আলোচনাকে পুনরায় কার্যকর করতে তিনটি প্রধান অমীমাংসিত বিষয়ে সমঝোতার চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা। বিষয়গুলো হলো— ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ প্রদান। সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘আঙুল ট্রিগারে যাবে’: হিজবুল্লাহ

পাদপ্রদীপের আলোয় পাকিস্তানের সেনাপ্রধান

লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য বহাল

সু চির সাজার মেয়াদ কমাল মিয়ানমার সরকার

দ্বিতীয় দফা আলোচনায় অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান

আশা, স্বপ্ন আর শঙ্কা নিয়ে অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া শুরু স্পেনে

ইসরাইলের সম্ভাব্য নতুন শত্রুর তালিকায় দুই মুসলিম দেশ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক নিয়ে যা বলছে পাকিস্তান

প্রথম উড়ন্ত ট্যাক্সি স্টেশন নির্মাণের দাবি দুবাইয়ের