হোম > বিশ্ব

ভারতীয় পণ্য আমদানিতে মার্কিন শুল্ক কমছে

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ১৫ থেকে ১৬ শতাংশে নামিয়ে আনতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে নয়াদিল্লি ও ওয়াশিংটন। ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

এই চুক্তির ফলে ভারত ধীরে ধীরে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি কমাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে রয়টার্স ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া ‍যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, মঙ্গলবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন। আলাপে দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয় প্রধান্য পায় বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা সীমিত করবে।

টেলিফোনে ট্রাম্পের সাথে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদি। তবে তাদের কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানাননি তিনি।

সূত্রগুলোর বরাত দিয়ে সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে নয়া দিল্লির আলোচনা অনুযায়ী ভারত হয়তো জিনগতভাবে পরিবর্তিত হয়নি এমন মার্কিন ভুট্টা ও সয়াবিন কেনা বাড়াতে পারে। চুক্তিতে নির্দিষ্ট সময় অন্তর শুল্ক পুনর্মূল্যায়ন ও বাজারে পণ্য প্রবেশাধিকার ব্যবস্থা পর্যালোচনারও সুযোগ রাখা হতে পারে।

এই মাসে আসিয়ান সম্মেলনেই এ বিষয়ক ঘোষণা আসতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়।

আরএ

ইরানের সাথে সংঘাতে যুক্তরাষ্ট্রের ‘সুসংগত কৌশলের অভাব’ রয়েছে

বঙ্গজয়ের স্বপ্ন বিজেপির, কী বলছে বুথফেরত জরিপ

ইরান যুদ্ধে চাপে ট্রাম্প, একতরফা বিজয় ঘোষণার পরিকল্পনা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২ হাজার ৫০০ কোটি ডলার: পেন্টাগন

ডেমোক্র্যাটদের ‘শত্রু’ আখ্যা দিলেন হেগসেথ

ইরান ইস্যুতে কংগ্রেসের তোপের মুখে হেগসেথ

উষ্ণতম বছর ২০২৫-এর পর শক্তিশালী এল নিনোর আশঙ্কা ইউরোপে

ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরাপত্তা অর্জন সম্ভব নয়: লেবাননের প্রেসিডেন্ট

নেতানিয়াহুর ওপর আস্থা হারাচ্ছে ইসরাইলের জনগণ

সরকারি জামানতে ‘বাকিতে কেনাকাটার’ সুযোগ দিল ইরান