হোম > বিশ্ব

বিশ্বের কাছে ভাবমূর্তি ঠিক করতে বাজেট বাড়াল ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি : সংগৃহীত

বিশ্ববাসীর কাছে নিজেদের ভাবমূর্তি ঠিক করতে আগামী অর্থবছরে পাঁচগুণ বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। এই খাতে ৭২ কোটি ৯০ লাখ ডলার বরাদ্দ রাখা হবে। গত বছর এই খাতে বরাদ্দ ছিল ১৫ কোটি ডলার। দেশটির মন্ত্রিসভায় এরই মধ্যে এ সংক্রান্ত বিল পাস হয়েছে।

গাজায় গত দুই বছরের বেশি সময় ধরে প্রাণঘাতী আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এ সময়ের মধ্যে দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। এসব কারণে দেশটির ভাবমূর্তি একদম তলানিতে পৌঁছেছে। আর সেই ভাবমূর্তি পুনরুদ্ধারে এই বাজেট বাড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত রোববার রাজধানী জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। তিনি প্রচার-প্রপাগান্ডা খাতকে ‘পাবলিক ডিপ্লোম্যাসি খাত’ উল্লেখ করেন।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে ২৩৫ কোটি শেকেল (৭২ কোটি ৯০ লাখ ডলার) বরাদ্দ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। ইতোমধ্যে ১০০ কোটি শেকেল এ খাতে বরাদ্দ করা হয়েছে এবং আগামী মার্চের মধ্যে বাকি অর্থ বরাদ্দ করা হবে।

তিনি বলেন, জনসচেতনতা ও বিশ্বব্যাপী ইসরাইলের ভাবমূর্তি ঠিক রাখতে এই খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

এই পদক্ষেপকে একটি ‘গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘যখন তৃতীয় কোনো দেশে জনমত ইসরাইলবিরোধী অবস্থানের দিকে ঝুঁকে পড়ে, তখন এটি সরকারি কর্মকাণ্ডের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।’ সূত্র : আরটি

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির সামরিক বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকোট