হোম > বিশ্ব

ট্রাম্পের প্রস্তাবের বিকল্প পরিকল্পনা নিতে কায়রোতে আরব নেতারা

গাজা পুনর্নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিকল্প পরিকল্পনা প্রণয়নে মিসরের রাজধানী কায়রোতে একত্রিত হয়েছেন আরব নেতারা। মঙ্গলবার কায়রোতে আরব দেশগুলোর সহযোগী সংগঠন আরব লিগের এক বিশেষ সম্মেলনে একত্রিত হন তারা।

গাজা থেকে স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে এ স্থানে অবকাশযাপন কেন্দ্র গড়ে তুলতে ট্রাম্পের প্রস্তাবের বিপরীতে বিকল্প পরিকল্পনার বিষয় প্রণয়নে বৈঠক করেছেন তারা। তবে আরব দেশগুলোর নেতারা ট্রাম্পের বিপরীতে ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়ে কাজ করলেও বেশ কিছু বিষয়ে তাদের মধ্যে মতভেদ রয়ে গেছে।

আরব নেতাদের মতভেদের মধ্যে রয়েছে গাজার শাসনব্যবস্থা ও নিরাপত্তা কার হাতে থাকবে। একই সঙ্গে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ভবিষ্যৎ নিয়েও আরব নেতাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার জেরে যে কোনো সময় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা রয়েছে।

আমেরিকান সমর্থনপুষ্ট ইসরাইল চাচ্ছে জানুয়ারিতে মিসর, কাতার ও আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে হামাসসহ গাজার স্বাধীনতাকামী সংগঠনগুলো চাচ্ছে স্থায়ী যুদ্ধবিরতির জন্য যাতে দ্বিতীয় ধাপের আলোচনায় সব পক্ষ অগ্রসর হয়।

যুদ্ধবিরতির অচলাবস্থার মধ্যেই গাজায় মানবিক সহায়তা সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। এর তীব্র সমালোচনা করছে সৌদি আরবসহ আরব দেশগুলোর নেতারা। রোববার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুললতি বলেন, গাজায় যুদ্ধবিরতি মেনে চলা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিলেন যে কোনোভাবে গাজায় আবার যুদ্ধ শুরু হলে অবরুদ্ধ ভূখণ্ডটিতে পুনর্নির্মাণের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার আশ্বাসের পরও হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্থবির

সিঙ্গাপুরে প্রতিটি শিশুকে ৭০ হাজার ডলার সহায়তা দেবে সরকার

গঙ্গার পানি বাড়ায় ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

বৈঠকে বসছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্ররা

ইরান–সৌদির জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

বিদেশ ভ্রমণে পরিচয় গোপন করেন অধিকাংশ ইসরাইলি নাগরিক

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক ক্রিকেট অধিনায়কদের

পশ্চিম তীরে ‘ই–ওয়ান’ প্রকল্প বন্ধের আহ্বান ইইউর

যুক্তরাষ্ট্রে রেনো শহরের কাছে দাবানল, নিরাপদ স্থানে ৪০ সহস্রাধিক মানুষ

ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ: পাল্টা ব্যবস্থা নিতে কতটা সক্ষম ইরান