হোম > বিশ্ব

এআই খাতে বিনিয়োগ বাড়াতে ১০০ বছর মেয়াদি বন্ড ছাড়ছে অ্যালফাবেট

আমার দেশ অনলাইন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের অবকাঠামো উন্নয়নে বিশাল অংকের বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান ‘অ্যালফাবেট’। মঙ্গলবার ব্লুমবার্গ জানায়, এই বিনিয়োগের অর্থ সংগ্রহে ১০০ বছর মেয়াদি বন্ড ইস্যু করতে যাচ্ছে কোম্পানিটি।

প্রতিবেদন অনুযায়ী, অ্যালফাবেট বাজার থেকে প্রায় ২ হাজার কোটি (মোট ২০ বিলিয়ন) মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নিয়েছে। এই বিশাল অংকের একটি অংশ আসবে এমন কিছু বন্ড থেকে, যার মেয়াদ শেষ হবে ২১২৬ সালের ফেব্রুয়ারিতে। এআই খাতের এই বিনিয়োগে অংশ নিতে বিনিয়োগকারীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বন্ড ছাড়ার ঘোষণার পর ইতোমধ্যেই প্রায় ১০০ বিলিয়ন ডলারের ক্রয়াদেশ জমা পড়েছে।

বন্ড ইস্যুর বিষয়ে অ্যালফাবেট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে এআই প্রযুক্তির বাজারে আধিপত্য বিস্তার করতে অ্যালফাবেট, আমাজন, মেটা ও মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো বড় ধরণের বিনিয়োগ করছে। তবে বাজারের প্রতিক্রিয়া এ নিয়ে কিছুটা ভিন্ন। অনেক বিনিয়োগকারী মনে করছেন, এআই খাতে অতিরিক্ত ব্যয় করা হচ্ছে।

অ্যালফাবেটের জন্য ১০০ বছর মেয়াদি বন্ড ইস্যু করার বিষয়টি বেশ বিরল। সাধারণত নিজস্ব বিজ্ঞাপনের আয় থেকেই বড় বিনিয়োগের খরচ মেটায় কোম্পানিটি। তবে বর্তমানে ডাটা সেন্টার ও বিদ্যুৎ উৎপাদনের মতো খাতে নজিরবিহীন খরচের প্রয়োজন দেখা দিয়েছে।

গেল বছর কম্পিউটিং অবকাঠামো খাতে ৯১ বিলিয়ন ডলার খরচ করেছিল অ্যালফাবেট। চলতি বছর এই খাতে ১৭৫ থেকে ১৮৫ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে তাদের।

এই বিশাল ব্যয়ের চাপ সামাল দিতেই দীর্ঘমেয়াদী ঋণের পথে হাঁটছে অ্যালফাবেট। এর আগে গত বছরের শেষ দিকে তারা ৫০ বছর মেয়াদী বন্ড ছেড়েছিল।

যুক্তরাষ্ট্রের করপোরেট ইতিহাসে শতবর্ষী বন্ড একদম নতুন নয়। তবে কয়েক দশক ধরে বড় কোনো কোম্পানিকে এমন পদক্ষেপ নিতে দেখা যায়নি। এর আগে ১৯৯০-এর দশকে ডিজনি, কোকাকোলা ও ফোর্ড-এর মতো প্রতিষ্ঠানগুলো ১০০ বছর মেয়াদী বন্ডের মাধ্যমে ঋণ নিয়েছিল।

সূত্র: বাসস

আরএ

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত